রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি এবং চন্ডীপুরের বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্যের ক্ষোভ প্রকাশ - The News Lion

রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি এবং চন্ডীপুরের বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্যের ক্ষোভ প্রকাশ

 


দি নিউজ লায়নঃ    একদিকে সোশ্যাল মিডিয়ায় উগরে দিলেন পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রকাশ গিরি। তিনি তার ফেসবুক পেজে লিখেছেন " মজা করে বন্ধুরা বলতো পয়সা না থাকলে রাজনীতি করতে যাস না, আজ পারফরম্যান্সকে হার মানতে হলো পয়সার কাছে, আজ বুঝলাম পারফরম্যান্সকে কোনো দাম নেই এই যুগে "। 


মুহুতে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যদিও তিনি প্রকাশ্যে মুখ খুলে কিছু বলেননি, তবে তাঁর ফেসবুক পোস্ট প্রকাশ করে দিল তাঁর মনের ব্যাথা। শুভেন্দু অধিকারি তৃণমূল ত্যাগ করার পর পূর্ব মেদিনূপুরের হাল ধরেছিলেন যুব তৃণমূল কং এর সভাপতি সুপ্রকাশ গিরি। সে দিন থেকে একটানা বিজেপি দল ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ময়দানে লড়াই করতে দেখা গিয়েছে তাঁকে, কিন্তু মুখ্যমন্ত্রীর ২১ শে বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার পরই মনোবল হারিয়ে ফেলেন তিনি এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। যাঁর কারনে আঘাত পেয়েই হয়তো ফেসবুক পোস্ট করেছেন তিনি। 


অন্যদিকে চন্ডীপুর বিধানসভার বিপুল ভোটে জয়ী বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্যের নাম বাতিল প্রার্থী তালিকা থেকে সে জায়গায় প্রার্থী হিসেবে রয়েছে সোহম চক্রবর্তীর নাম। যাঁর ফলে বিস্মিত হয়েছেন বর্তমান বিধায়ক অমিয়বাবু। তাঁর চোখেমুখে বিস্ময়ের চিহ্ন ফুটে উঠেছে। তবু তিনি মুখ্যমন্ত্রীর প্রার্থী তালিকা নত মস্তকে মেনে নিয়েছেন। 


অমিয়বাবু বলেন যে প্রার্থী হবে লড়াই হবে, মুখ্যমন্ত্রী তাঁর মনোনীত প্রার্থী বেছে এখানে দাঁড় করিয়েছেন তাতে আমার কোনো দুঃখ নেই, ৯২ সাল থেকে দলের সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকব  দল পরিবর্তনের কোনো প্রশ্নই ওঠে না, কর্মী হিসেবে কাজ করে যাব। তবে আমাকে প্রার্থী না করানোর কারনে আমার চন্ডীপুর বিধানসভার অন্তর্গত নব্বই ভাগ কর্মী দুঃখ প্রকাশ করেছে। সোহম দাঁড়িয়েছে ,কত ভোটে জেতাতে পারব কি পারব না, তা মানুষ বলতে পারবে জনগণ বলতে পারবে আমরা বলতে পারব না। তবে আমরা যত ভোটে জিতেছি, তাঁর থেকে বেশি ভোটে জিতবে সোহম। 

তবে এদিকে চন্ডীপুরের জয়ী বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্যের চোখেমুখে একটা দুঃখের ছাপ দেখা যায়, এক কথায় বুক ফাটে তবু মুখ ফোটে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.